চৌহালীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি সিরাজগঞ্জ-৫ আসন (চৌহালী, বেলকুচি-এনায়েতপুরে) ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর আমিরুল ইসলাম খান আলিম এর পক্ষে শনিবার (৭ফেব্রুয়ারী) দুপুর ২ টায় চৌহালী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপির নির্বাচনী বিশাল জনসভায় ভোট চাইলেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নিলোফার চৌধুরী মনি। বিএনপির বিশাল জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো, জাহিদ মোল্লা। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম সরকার, নাগরপুর সরকারি কলেজে সাবেক ভিপি শরিফুল ইসলাম আরজু, সাবেক চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি ভিপি মো: আনোয়ার হোসেন মোল্লা, গনঅধিকার নেতা ইসমাইল হোসেন সম্রাট, বিএনপি নেতা আওরঙ্গ, মোস্তফা কামাল, হাসান, হাবিব, কাদের ও সাব্বির আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলে, তারেক জিয়া তথা আলিমকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ গড়তে হলে ধানের শীষের বিকল্প নেই।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।