রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাক্তার সেলিম রেজার সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সাবেক সংসদ সদস্য মেজর (অব) মন্জুর কাদের।

সিরাজগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম। ও সিরাজগঞ্জ- ৬ আসনের এন সি পির মনোনীত প্রার্থী  এস এম সাইফ মোস্তাফিজ। এ সময় বক্তারা দাঁড়িপাল্লা ও শাপলা কলি মার্কায় ভোট চান বক্তরা । এ সময় তরা বলেন নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করবেন। তাঁতশিল্প সমৃদ্ধ এলাকা হওয়ায় এ অঞ্চলের তাঁতিদের জন্য শিল্প কল কলকারখানা নির্মাণ করবেন, নদী ভাঙ্গন রোধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ সময় সিরাজগঞ্জ -৫ আসনের  প্রার্থী আলী আলম বলেন আমাকে নির্বাচিত করলে এই অঞ্চলের দীর্ঘদিনের চাওয়া এনায়েতপুর উপজেলা বাস্তবায়ন করা। আমি সেটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। এনসিপি প্রার্থী সাঈদ মোস্তাফিজ বলেন ইনছাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ কাজ করার জন্য আমি বদ্ধ পরিকর থাকব ইনশাআল্লাহ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়