গ্রাম থেকে হাটবাজারে ধানের শীষের প্রচারণায় কুল্লাগড়া ইউনিয়ন যুবদল
রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে বিজয়ী করতে হাটবাজার সহ বিভিন্ন গ্রামে গ্রামে নির্বাচনী প্রচারণা চালিয়েছে কুল্লাগড়া ইউনিয়ন যুবদল শুক্রবার শিবগঞ্জ বাজার ও বিভিন্ন গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাজারে আসা জনগনের মাঝে লিফলেট বিতরণ করেন ৷
প্রচারণার সময় উপস্থিত ছিলেন কুল্লাগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম রাহুল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু,মিলন, হযরত আলী, শামীম মিয়া, মিজানুল, বিলাল সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কুল্লাগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, দেশ ও জনগণের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই। এই প্রতীকের বিজয়ের মাধ্যমেই মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।
কুল্লাগড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম রাহুল বলেন,ধানের শীষ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। নেত্রকোনা-১ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।