শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় শতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সংবাদ সম্মেলন;আদালতের সিদ্ধান্তকে ষড়যন্ত্র আখ্যা  

আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-১ আসনে জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলনকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে তিনি ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন।

শুক্রবার(৬ ফেব্রুয়ারী) দুপুরে আলফাডাঙ্গায় কামারগ্রাম  নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে দোলন বলেন, সংবিধান, আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) লঙ্ঘন করে তার প্রার্থীতা স্থগিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আদালতের সিদ্ধান্ত তার প্রতি অবিচার এবং এটি স্বাধীনতা বিরোধী চক্রের গভীর ষড়যন্ত্র।

দোলন জানান, তিনি বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাবেন। কর্মী ও সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন,আগামীতে তার ভূমিকা ও করণীয় বিষয়ে ৮ ফেব্রুয়ারি রবিবার আনুষ্ঠানিক ভাবে  চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।  

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়