শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই: রোকন উদিন বাবুল

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-২(কালীগঞ্জ -আদিতমারী ) আসনের বিএনপির ধানের শীষ প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

বর্তমান সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তুষভান্ডার রমনী মোহন সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি লালমনিরহাট-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

বিএনপির প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, ‘দীর্ঘদিন থেকে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে যাচ্ছি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি এবং বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের দেওয়া নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরছি। তাতে ব্যাপক সাড়া পাচ্ছি।

জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তিনি আরও বলেন, “দীর্ঘদিন থেকে এই আসনের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। এমপি নির্বাচিত হলে আদিতমারী-কালীগঞ্জের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজসহ উন্নয়ন কর্মকান্ড ও এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে এ এলাকার জনগণকে সাথে নিয়ে যাবতীয় উন্নয়ন করে দুই উপজেলাকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিচ্ছি।

তুষভান্ডার ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম ফাতেমীর সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরত-ই-মেহেরবান মিঠুর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন, লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সালেহ উদ্দিন আহমেদ হেলাল।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য ফারহান উদিন পাশা বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সামিউল ইসলাম সাফি। জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নির্বাচনী কার্যক্রম জোরদারে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়