বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে ৩ দিনব্যাপী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৩ দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রশিক্ষণ ইইন্সটিটিউট, আগারগাঁও, ঢাকা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় কুড়িগ্রামের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ব্যবস্থাপনায় উলিপুর এম এস স্কুল এন্ড কলেজে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৩ দিনব্যাপি প্রশিক্ষণ ৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারী শেষ হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৭-কুড়িগ্রাম-৩ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৪০ টি। ভোটকেন্দ্র গুলোতে বুথ নির্ধারণ করা হয়েছে ৬৯৭টি।

এসকল কেন্দ্রের জন্য প্রিজাইডিং ১৪০জন, সহকারী প্রিজাইডিং ৬৯৭জন এবং পোলিং অফিসার ১৩৮৪জন। এসকল কর্মকর্তাদের মধ্যে প্রথম দিনে সহকারী প্রিজাইডিং ৩৮৪ জন এবং পোলিং অফিসার ৫৮০ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। বাকী সহকারী প্রিজাইডিং ৩১৩ জন ও পোলিং ৮০৪ জন ভোটগ্রহনকারী কর্মকর্তা আগামী ৫ ফেব্রুয়ারী এবং ১৪০ জন প্রিজাইডিং কর্মকর্তা ৬ ফেব্রুয়ারী প্রশিক্ষন গ্রহণ করবেন।

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ডাকিয়া সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকার, সহ বিভিন্ন উপজেলা থেকে আসা ট্রেইনার উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ।

জানা গেছে, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪শ ৩৪জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪শ জন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়