‘প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশ গড়ার পরিকল্পনা পূর্ণ হবে না’
সংবাদের আলো ডেস্ক: প্রতিবন্ধীরা দেশের গর্ব, তাদের বাদ দিয়ে দেশ গড়ার পরিকল্পনা পরিপূর্ণ হবে না। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমান।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান সোসাইটি পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
‘প্রসপারিং টুগেদার, অ্যান ইনক্লুসিভ বাংলাদেশ’ শিরোনামের এই মতবিনিময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে নিজ নিজ ক্ষেত্রে সফল বেশ কজন প্রতিবন্ধী তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা ব্যক্ত করেন। দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনায় প্রতিবন্ধীদের প্রতিনিধি সম্পৃক্ত করার পক্ষে মত দেন জায়মা রহমান।
শুধু প্রতিবন্ধী নয়, সবার জন্য ইউনিভার্সাল ডিজাইন বাস্তবায়নের প্রস্তাবের কথা উল্লেখ করে জায়মা বলেন, দেশ গড়ে তোলার পরিকল্পনায় প্রতিবন্ধীদের প্রতিনিধি থাকলে তাদের বিষয়গুলো বুঝতে সহায়ক হবে। এমন প্লাটফর্ম আরও চালিয়ে নেয়ার কথাও বলেন তারেক রহমান কন্যা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।