মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে ধানের শীষের গণমিছিল ও সমাবেশ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: শাকিল মিয়া,শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: আগামী ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৩টায় শ্রীবরদী শহরে শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে ধানের শীষ প্রতীকের গণমিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে আজ ৩ ফেব্রুয়ারি সকালে শ্রীবরদী বাজারে প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল। সভায় তিনি বলেন, আসন্ন গণমিছিল ও সমাবেশ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা গণমিছিল ও সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে আগামী ৫ ফেব্রুয়ারির

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়