মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

একটি গোষ্ঠী ৭১-কে পিছনে ফেলতে চায়: মির্জা ফখরুল

সংবাদের আলো ডেস্ক: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী ৭১-কে পিছনে ফেলতে চায়।’ একাত্তরকে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বেকে হারিয়ে ফেলবো বলেও তিনি মন্তব্য করেন ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজতি নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, ভূখন্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরী।

তিরি বলেন, দূর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পিছনে ফেলতে চায়। একাত্তরকে পিছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবেনা। একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।

এ সময় তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেগুলোর কারণে আমাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।

নির্বাচন ৫ বছরে আমরা একবারই দেই উল্লেখ করে তিনি বলেন, ভোট কিন্তু একটি আমানত। এটাকে খেয়ানত করা উচিত না অর্থ্যাৎ নষ্ট করা উচিত না। আমরা সেই ব্যক্তিকে ভোট দিব যেই ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইমপরটেন্ট বিষয়।

এ সময় জেলা বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়