মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে : রোকন উদ্দিন বাবুল
লালমনিরহাট প্রতিনিধি: স্বাধীনতা বিরোধী শক্তিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। কারণ, বিএনপি হল মুক্তিযুদ্ধের দল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্টপতি জিয়ার রহমান নিজে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক।
সোমবার (২ জানুয়ারি) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ী স্কুল অ্যান্ড কলেজের মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্য সভায় রোকন উদ্দিন বাবুল আরও বলেন, এদেশে বরাবর যে দুটি বড় দল বিএনপি ও আওয়ামী লীগ- সংসদ নির্বাচনে সাধারণত প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। আজকে আওয়ামী লীগ তাদের কৃত কর্মকাণ্ডের জন্য নির্বাচনে অনুপস্থিত। আজকে যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, যে দলটি একদিন তারা আমাদের পাখার নিচে আশ্রয় নিয়ে যারা রাজনীতি করেছিল, সে দলটি আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী। এখন তারা আমাদের বিরুদ্ধে গিয়ে বড়,বড় কথা বলে বেড়াচ্ছে।
পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলাল, উপজেলা সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, উপজেলা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ন আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক ও মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল লতিফ, সাবেক জেলা স্বেচ্ছসেবক দলের সাবেক সভপতি আবু হিয়া ইউনুছ, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী ও সদস্য সচিব হাসানুল হক বান্না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।