সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, তাই আমার বিরুদ্ধে লেগেছে’

সংবাদের আলো ডেস্ক: বাংলাদশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মায়েরা আমাদের মাথার তাজ। তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। কয়েকদিন আগে আমার বিরুদ্ধে লেগে গেছে। লেগে লাভ হবে না, নিজেরা ফেঁসে যাবে। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, তাই আমার বিরুদ্ধে লেগেছে। 

সোমবার (০২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎জামায়াত আমির বলেন, ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের হাতে দেশ ছেড়ে দেওয়া যাবে না। ঋণ খেলাপি, ব্যাংক ডাকাতি, চাঁদাবাজ ও দুর্নীতিবাজের বিরুদ্ধে হবে আগামীর বাংলাদেশ।

‎তিনি বলেন, ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ) দিয়ে শুরু, জকসুতে (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ) এসে থেমেছে আপাতত। আগামী ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে।

জামায়াত আমির আরও বলেন,‎ এইবার নির্বাচনে বীর চট্টলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। যারা ১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখতে চান, তারা ১১ দলীয় জোটকে ক্ষমতায় আনবেন। ১৮ কোটি মানুষের স্বপ্ন পূরণে জামায়াত এবার ক্ষমতায় আসবে। আমরা যেন রাষ্ট্রের সবকিছু বণ্টন করে দিতে পারি।

‎অনুষ্ঠানের শেষে চট্টগ্রাম উত্তরের সাতটি আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়