সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাটমোহরে নবম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে পাবনার চাটমোহরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী ইশারত আলী, সিনিয়র স্টাফ নার্স লাইলী শেখ, রুমা খাতুন ও লাকী আরিফিন, উপজেলা কৃষি অফিসের আজমত আলী, সাজু আহম্মেদ, রতন আলী বিশ্বাসসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করা হবে। তারা আরও বলেন, যৌক্তিক দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়