নবম -পে স্কেল বাস্তবায়নের দাবিতে দুর্গাপুরে কর্মবিরতি পালন
রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন হয়েছে।
রবিবার সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়েছে।
এই কর্মবিরতিতে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা কর্মচারি কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আরিফ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য আলী আকরব, আব্দুল মতিন, জহির মোল্লা প্রমুখ।
বক্তারা সবাই বর্তমান সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, ৯ম পে স্কেল আমাদের অধিকার। অবিলম্বে তাদের দাবী না মানলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।