লালমনিরহাটে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৬১ইউপি সদস্যে ও সদস্যাগণ বিএনপিতে যোগদান
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৬১ইউপি সদস্যে ও সদস্যাগণ রাজনীতি ছেড়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন লালমনিরহাট জেলা আদীতমারী উপজেলার ৮ ইউনিয়নের ৬১জন নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাগণ বুধবার (৭ জানুয়ারী ) রাত ১০টার দিকে লালমনিরহাট-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপি’র সহ-সভাপতি জনাব রোকন উদ্দিন বাবুল এর নিজ বাস ভবনে এক জাঁকজমকপূর্ণ মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে নাম লেখান।
যোগদান ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি জনাব রোকন উদ্দিন বাবুল তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করায় ইউপি সদস্য ও সদস্যাগণ আন্তরিক সাধুবাদ জানিয়ে ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা আজ শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপিতে এসেছেন, আপনাদের এই সিদ্ধান্ত শুধু একটি রাজনৈতিক দলের পরিবর্তন নয়, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে একটি নতুন দিগন্তের সূচনা করল।
তিনি আরও বলেন, আপনারা তৃণমূলের জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। আপনাদের এই যোগদান প্রমাণ করে যে দেশের মানুষ এখন পরিবর্তন চায়, তারা স্বাধীন ভোটাধিকার এবং গণতন্ত্রের মুক্তি চায়। বিএনপি সেই মুক্তির একমাত্র কাণ্ডারি।আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই নবাগত ইউপি সদস্যসহ আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাজ করব।
আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে সকলকে কোনো প্রকার দ্বিধা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করব।
মতবিনিময়ে অনুষ্ঠানের শুরুতেই বিএনপিতে যোগদান করা একাধিক ইউপি সদস্য ও সদস্যাগণ,তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিগত ১৬ বছরের অপরাজনীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক শামসুজ্জামান সবুজ গোড়ল ইউনিয়নের সভাপতি গজর উদ্দিন পাটোয়ারী কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক উপজেলার ৮ ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।