মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হাড়কাঁপানো শীতে রাউজানের জনজীবন বিপর্যস্ত

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: সারা দেশের মতো রাউজান উপজেলায়ও হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে।তীব্র শীত আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।হাড়কাঁপানো এই ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।ভোরবেলা কাজে বের হওয়া দিনমজুর,কৃষিশ্রমিক, ভ্যান ও রিকশা চালকদের রাস্তার মোড়ে মোড়ে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

তীব্র ঠান্ডার কারণে অনেকেই দেরিতে কাজে বের হচ্ছেন, যার প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন আয়ের ওপর।ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় রাউজান-রাঙ্গামাটি সড়ক ও কাপ্তাই সড়কে বাস,ট্রাকসহ অন্যান্য গাড়ি গুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।বিশেষ করে শিশু ও বয়স্করা নিউমোনিয়া,ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় বেশি ভুগছেন।

চিকিৎসকরা এই আবহাওয়া থেকে বাঁচতে শিশুদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং গরম পানি ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়