বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর দোকানপাড় এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রোববার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা। এসময় মহাসড়কে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় বিগত ২০২৫ সালের সেপ্টেম্বর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতন গত ৩১ ডিসেম্বর পরিশোধ করার কথা থাকলেও কারখানা কতৃপক্ষ বেতন পরিশোধ না করে ওই দিন রাতে কারখানা তিনদিন বন্ধের নোটিস কারখানার মুল ফটকে ঝুলিয়ে দেয় কারখানা কতৃপক্ষ।
এদিকে শ্রমিকরা পহেরলা জানুয়ারি কারখানায় যোগদান করতে গেলে বন্ধের নোটিস পায়।এদিকে ৩ জানুয়ারি পর্যন্ত বন্ধের কথা থাকলেও ফের আবার তিন বাড়িয়ে ৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বৃদ্ধি করা। এদিকে বকেয়া বেতন এর জন্য শ্রমিকরা কারখানা কতৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রোববার সকালে সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে।খবর পেয়ে মোৗচাক ফাড়ি পুলিশের সহযোগিতায় মহাসড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে যানচলাচল স্বাভাবিক করে।
ওই কারখানার শ্রমিক পলাশ আহমেদ, গোলাম রব্বানী ও রোবিনা বেগম জানায় আমাদের তিন মাস ধরে বেতন দেয়না। আমরা পরিবার পরিজন দিয়ে সমস্যায় আছি। তাছাড়া বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে না পারায় বাড়ি ছেড়ে দিতে হুমকি দিচ্ছে। দোকানদারা আর বাকি দিতে চাচ্ছেনা। তিন মাধ ধরে বেতন পাইনা আমাদের সংসার কিভাবে চলো। ছেলে মেয়েদের স্কুলের বেতন ও জামা কাপর,শীতের পোষাক কিনে দিতে পারছিনা।
প্রতিমাসে গ্রামের বাড়ি থেকে ফোন আসে বৃদ্ধ বাবা মার তাদের খরচ দিতে পারছিনা। আমাদের বেতন পরিশোধের জন্য কয়েক দফায় তারিখ দিলেও তারা বেতন দেয়নি। আমরা এখন মানবেতর জীবনযাপন করছি। কোন উপায় না পেয়ে আজকে আমরা মহাসড়ক অবরোধ করেছি। কারন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে।
কারখানার এডমিন ম্যানেজার আবু তালেব জানায় কারখানা কতৃপক্ষ এখনো বেতন এর টাকা ম্যানেজ করতে পারেনি। এজন্য ৬ তারিখ পর্যন্ত কারখানা ছুটি দেয়া হয়েছে। এর মধ্যেই টাকা ম্যানেজ হয়ে যাবে। এখন আমাদের মুল প্রোকাশন বন্ধ রয়েছে কোন অর্ডার নেই। আমরা অন্য কারখানার কাজ এনে কারখানা চালু রাখছি। আগামি মাসের মধ্যেই এ সমস্যা সমাধান করা হবে।
মৌচাক ফাঁড়ি পুলিশের ইনর্চাজ শামিম হোসেন জানায় মহাসড়কে অবরোধর খবর পেয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়িয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। মুলত তিন মাসের বকেয়া বেতনের জন্য তারা সড়ক অবরোধ করে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।