নওগাঁয় বছরের নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ফতেপুর(১ম) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নতুন বছরের নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে।
রবিবার (৪ই জানুয়ারী) সকাল ১০টা থেকে নওগাঁর ফতেপুর (১ম) উচ্চ বিদ্যালয়ে শিক্ষা বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন ফতেপুর (১ম) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু।
ফতেপুর (১ম) উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃসাজ্জাদুল ইসলাম বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুব আনন্দ ও উচ্ছ্বাসিত।
ফতেহপুর (১ম) উচ্চ বিদ্যালয়ের এর সভাপতি ও নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (১) নূর-ই আলম মিঠু বলেন, নতুন বছরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা খুবই উচ্ছ্বসিত। চাহিদা অনুযায়ীই বই পাওয়া গেছে।
এসময় শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুঁকে, পাতা উল্টে অনুভূতি প্রকাশ করেন তারা জানান,এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরো বাড়িয়ে তুলবে।
ষষ্ঠ শ্রেণির মিম, আবিদ অবরার সহ একাধিক শিক্ষার্থী বলেন , গত বছরের চেয়ে এই বছর তাদের বই এর কভার অনেক বেশি সুন্দর। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে এবং অনেক খুশি আমরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।