শেরপুরে পত্রিকার হকারদের মাঝে আজকের তারুণ্যের শীতবস্ত্র বিতরন
শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিভিন্ন পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য। শনিবার রাতে জেলা শহরের নিউমার্কেটে শীতবস্ত্র বিতরনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যর প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল ইসলাম রতন। এসময় অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যর সিনিয়র সভাপতি সাংবাদিক মো. জাহিদুল খান সৌরভ, সাংগঠনিক সম্পাদক মো.সোলাইমান হোসেন সম্পদ, নির্বাহী সদস্য রুবায়েত ইসলাম প্লাবন এবং সাংবাদিক নাজমুল হোসাইন। এবিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যর প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল ইসলাম রতন বলেন, টানা এক সপ্তাহ থেকে শেরপুরে মাঝারী শৈত্য প্রবাহ বিরাজ করছে। এই তীব্র শীতে সবথেকে বেশি কষ্ট পোহাচ্ছে হতদরিদ্র মানুষজন। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে এবং শীত নিবারনের জন্য আমাদের এই প্রচেষ্টা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।