বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মো: শাকিল মিয়া,শ্রীবরদী (শেরপুর)প্রতিনিধি: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে গণমানুষের নেতা জনাব মাহমুদুল হক রুবেল-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করলে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

জনাব মাহমুদুল হক রুবেল দীর্ঘদিন ধরে শ্রীবরদী ও ঝিনাইগাতী এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে শ্রীবরদী ও ঝিনাইগাতীর বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে জনাব মাহমুদুল হক রুবেল বিজয়ী হয়ে এলাকার উন্নয়নকে আরও গতিশীল করবেন।

এ বিষয়ে মাহমুদুল হক রুবেল বলেন, “আলহামদুলিল্লাহ, জনগণের দোয়া ও ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। শেরপুর-৩ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়