শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

সংবাদের আলো ডেস্ক: ভেনেজুয়েলায় স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে মার্কিন বাহিনী হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে। এমন ঘটনায় নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান। অফিসে এক সপ্তাহ পার না হতেই ভেনেজুয়েলা প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানায়, জোহরান মামদানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করার নিন্দা জানিয়ে বলেন, এটা যুদ্ধের মতো একটা নিকৃষ্ট কাজ। সেই সাথে দেশের ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়