টাঙ্গাইলে ৫ ঘন্টার মধ্যে ৭ মাসের শিশু উদ্ধার
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: শিশু ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত স্বপ্না আক্তারকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কালো বোরকা ও সাদা হিজাব পরিহিত অবস্থায় সে সখীপুরে নূর জাহান নামের এক অন্ধ ভিক্ষুকের কোলে থাকা ৭ মাসের ছেলে শিশুকে ছিনতাই করে পালিয়ে যায়। অভিযুক্ত স্বপ্না আক্তারের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।
ঘটনার মাত্র ৫ ঘণ্টার মধ্যেই সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং সেকেন্ড অফিসার মোশারফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে গাজীপুরের কাশিমপুর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে শিশুটিকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।