বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাবিবুর রহমানের ওরশ মাহফিল 

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাবিবুর রহমানের ৪২ তম ওরশ মাহফিল  শুক্রবার  (২ জানুয়ারি ) দিবাগত রাতে নিজ বাড়ি উপজেলার বামনহাটা গ্রামে তিন গম্বুজ মাজারে অনুষ্ঠিত হয়।

খন্দকার রাসেল’র সভাপতিত্বে ও  যায়যায়দিন পত্রিকার সাংবাদিক অধ্যাপক আখতার হোসেন খানের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী,  বিশিষ্ট ঠিকাদার ফরহাদ হোসেন,  পৌর জাসাস’র সহ-সভাপতি আলাউদ্দিন খান, সম্পাদক আব্দুল জলিল খান, ৬ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক মনির হোসেন, খন্দকার মাহবুবুর রহমান,

বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল হাসান, বামনহাটা বাউল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম,  খন্দকার জামাল উদ্দিন,  প্রমুখ।  রাতব্যাপী কাওয়ালী পরিবেশন করেন, সাজ্জাদ দেওয়ান, সুবর্ণা সরকার ও শেলী সরকার।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়