বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জন, সিরাজগঞ্জ রোড হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসায় গোল্ডেন এ প্লাস সহ শতভাগ পাশ

মোঃ আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় চড়িয়া শিকার উত্তরপাড়া (সিরাজগঞ্জ রোড) হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসা থেকে বাংলাদেশ বেফাক বোর্ড কর্তৃক কেন্দ্রীয় সনদ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের পরীক্ষার ফলাফল পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন হাফেজ মাও: মোজাফফর হোসেন সাহেব, মুহতামিম অত্র প্রতিষ্ঠান। এসময় আরও উপস্থিত ছিলেন হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম।

অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও: মোজাফফর হোসেন এ প্রতিনিধিকে জানান,আমাদের মাদ্রাসা থেকে এ বছর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ২২জন ছাত্রী অংশ গ্রহণ করে। ১জন গোল্ডেন এ প্লাস,২জন জিপিএ-৫ সহ বাকি ১৯জন এ গ্রেডে সাফল্য অর্জন করেছে এবং জেলায় আমাদের মাদ্রাসা বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

প্রতিষ্ঠানের এমন সাফল্য অর্জন করাতে ছাত্রী অভিভাবক/অভিভাবিকাসহ এলাকার লোকজন মাদ্রাসা শিক্ষক/শিক্ষিকাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়