বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে শ্রমিকলীগ নেতার হামলায় ঘরবাড়ি ভাংচুর,আহত-২

পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রমিকলীগ নেতা আরিফের নেতৃত্বে মৌচাকের ভান্নারা পূর্বপাড়া ঘর-বাড়ি ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার(০২জানুয়ারী) দুপুরে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের ভান্নারা বাজারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।হামলাকারীদের শাস্তির দাবিতে সড়কে নারী, পুরুষ,শিশু ও শিক্ষার্থীসহ হাজারো মানুষ এ মানববন্ধনে অংশ নেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, সোহেল, ইদ্রিস আলী, শিপন দেওয়ান, রহিমা বেগম, সুলতানা বেগম প্রমুখ।

গত ০১জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভান্নারা পূর্বপাড়া সোহেল হোসেনের বাড়িতে উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক আরিফ সহ ৮থেকে ১০ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাঙচুর করে। এসময় বাঁধা দিতে গেলে নাইমুল ইসলাম ও মামুনুর রশিদকে পিটিয়ে জখম করে তারা।

আহতদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ওই যুবকরা। এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সোহল হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্তা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়