শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামালপুর -৪ সরিষাবাড়ী বিএনপির মনোনয়ন পত্র জমা দিলেন ফরিদুল কবীর তালুকদার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির সাবেক মহাসচিব ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা ফরিদুল কবির তালুকদার শামীম। সোমবার (২৯ ডিসেম্বর) জমাদানের শেষদিন বিকেল ৩টা ১৫ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাসনিমুজ্জামানের হাতে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে দেশ পরিচালনা করা হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবো আমরা। জনগণের আমানত খেয়ানত করবোনা। কয়েক দশক ধরে আমার পরিবার সরিষাবাড়ী মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি আরো বলেন, পৌর ও উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ আমার ওপর আস্থা রেখে নির্বাচিত করেছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও সরিষাবাড়ীর মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয় করে তাদের সেবা করার দায়িত্ব দিবেন বলেও তিনি বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লেকু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামেল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়