শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ত্রয়োদশ সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপির একক প্রার্থীসহ ৫ জন

পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিয়ে গাজীপুর-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবুর রহমান। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ শাহআলম বকসি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা জি এম রুহুল আমীন এবং স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন এমারত হোসেন আরিফ। সোমবার প্রার্থীরা নির্বাচনের সহকারী রিটানিং অফিসার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

এছাড়া গাজীপুর নির্বাচনের রিটানিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির এ্যডভোকেট সফিকুল ইসলাম বাবুল। নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, সোমবার বিকেল ৫ টা পর্যন্ত আমাদের এখানে ৪ চন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এদের মধ্যে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহ আলম বকসি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাওলানা জিএম রুহুল আমীন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন এমারত হোসেন আরিফ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়