শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়নের সাথে একাত্বতা প্রকাশ করে সোমবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা।

গোলামি মুক্ত আজাদির বাংলাদেশ এর কেন্দ্রীয় দলের আহব্বায়ক রেদুয়ান হোসেন আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির প্রধান সমন্ময়কারি দেওয়ান মাহবুব আলম পনির, জেলা গণঅধিকার পরিষদের আহব্বায়ক পাঠান আজহার, জুলাই যোদ্ধা নুরুল হাসনাথ অভি, সাজেদুল ইসলাম সোহাগ প্রমুখ।

এসময় বক্তারা জানায় অতিলম্বে হাদির হত্যাকারী ও হত্যাকানেন্ডর সাথে জরিতদের গ্রেফতার ও তাদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি র্কাযকর করতে হবে। হাদি শুধু একটি স্বপ্ননয় সে একটি আগামী নতুন সম্বাবনার চিত্র ছিলো। সে কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয়নি বলেই তাকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে। দোষিদের দ্রুত বিচার না হলে হাদির এ স্বপ্নের নতুন দেশ কখনই নিমান করতে দিবেনা ঘাতকরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়