শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে গাড়ী চাপায় গর্ভবর্তী হরিনের মৃত্যু 

পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের শালদহ এলাকায় রোববার রাতে গহীন বন থেকে লোকালয়ে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে এক গর্ভভর্তী হরিণের মৃত্যু হয়েছে। এ সময় ওই হরিণের পেটে থাকা দুই শাবকেরও মৃত্যু হয়।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্র জানায় রবিবার রাতের সাড়ে বারেটার দিকে উপজেলাধীন শালদহ পাড়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হরিণটি মারা যায়। খবর পেয়ে মৃত শাবকসহ হরিণটি উদ্ধার করে বন বিভাগ। পড়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে মৃত হরিণসহ শাবক দুটিকে মাটিচাপা দেওয়া হয়। যেখানে হরিণ গাড়ি চাপায় মারা গেছে তার আশপাশে গভীর বনাঞ্চল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই বনাঞ্চল থেকেই হরিনটি আসতে পারে। এর আগেও বেশ কয়েকটি হরিনকে জনলোকালয়ে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা।

ইতি মধ্যে বাকি হরিনের নিরাপত্তা জোরদারে তদারকি করছে বন বিভাগ। সরকারি বন বিভাগের কাচিঘাটা রেঞ্জের সদর বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানায় হরিননটি পাশের বনাঞ্চল থেকে এসেছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা অনেক আগে থেকেই কয়েকটি হরিণ ওই এলাকায় বিচরণরত অবস্থায় দেখে আসছেন। তাদের মধ্যে একটি হরিন সড়ক পারাপারের সময় গাড়ি চাপায় নিহত হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়