কাশিমপুরে সরকারি সড়ক নির্মাণে বাঁধা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুর সিটি কর্পোরেশন এর কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ড এর মোহাম্মদী নগর এলাকায় সোমবার সকালে সরকারি সড়ক নির্মাণে বাঁধা ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। নিষিদ্ধ সংগঠন আ’লীগের দোসর আজাদ মাঝির বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সূত্র জানায় কাশিমপুর থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মোজারমেইল এলাকা থেকে লতিফপুর হয়ে মোহাম্মদী নগর এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলাকালীন সড়কের প্রসস্থের জন্য দুই পাশে থাকা প্রায় দেড় শতাধিক স্থাপনা ভেঙে জমি দান করেন স্থানীয়রা। তবে স্থানীয় ওই অভিযুক্ত আজাদ মাঝি তার স্থাপনা ভাঙ্গাতে না দেয়ায় প্রায় দুই মাস বন্ধ রয়েছে সড়কটির নির্মাণ কাজ। যার কারনে ওই সড়কটি দিয়ে চলাচলরত কয়েকটি এলাকার বাসিন্দাদের ভোগান্তির সৃষ্টি হয়েছে।
এদিকে অবশেষে সড়কটির নির্মানকাজে নিয়োজিত কতৃপক্ষ ও এলাকাবাসী মিলে ওই বাড়ির একাংশ ভেঙে সড়কটির মেরামতের জন্য গেলে আজাদ মাঝি সেখানে বাধা দেয়। পরে এলাকাবাসীর বিরুদ্ধে বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে চারটি মামলা করেন আজাদ মাঝি।এতে ব্রিব্রতকর পরিস্থিতিতে পরেন এলাকাবাসীরা।
স্থানীয় বাসিন্দাদের পক্ষে মো: নাগর মাত্ববরের পক্ষে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সিমু বেগম, সাথি আক্তার কাকন, মোঃ সারোয়ার রনি, নিলা বেগম, আবুল হোসেন, শাহআলম মৃধা, সামসুদ্দিন ময়িা, রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
এসময় বক্তারা আরো বলেন আজাদ মাঝি ফ্যাসিস্ট আ’লীগের আমলে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় হয়রানি করেছে। এখন আ’লীগ সরকারের পতনের পড়েও আমাদের হয়রানি করছে। সে এলাকাবাসির সাথে থেকে সবার বাড়ি ভেঙ্গে ১৬ ফিট প্রস্তের সড়ক নির্মানের জন্য জায়গা করে দিয়েছে। এখন সে তার নিজের জমি ছাড়তে নারাজ। আমরা অনেকবার বলেছি।
কোন কথা আমলে না নিয়ে বরং আমাদের বিরুদ্ধে মিথ্যা ভাংচুর ও লুটপাটের মামলা দিয়েছে। তাছাড়া ওই বাড়ির কারনে সড়কের নির্মান কাজ বন্ধ রয়েছে। এতে করে আমাদের চলাচল ব্যহত হচ্ছে। কোন মানুষ অসুস্থ্য হলে তাকে নিয়ে হাসপাতালে যেতে পারিনা। আমাদের এলাকাবাসিদের দাবি সড়কটির নির্মান কাজ চালু হোক। আর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
এসময় অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় দেড় হাজার এলাকাবাসী এতে অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসীরা। এদিকে অভিযুক্ত আজাদ মাঝির মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।