,

শিরোনাম

নাগরপুরে শিক্ষক-কর্মচারীদের দাবিতে বিক্ষোভ মিছিল: দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শিক্ষা উপদেষ্টার ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলার সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শিক্ষক-কর্মচারীরা এসময় শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানান।

নাগরপুর উপজেলায় বর্তমানে ৪০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৯টি বেসরকারি মাদ্রাসা এবং ৪টি বেসরকারি কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একযোগে এ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের প্রতি ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন—মো. ফজলুর রহমান-সভাপ‌তি, মাধ্য‌মিক শিক্ষক স‌মি‌তি, নাগরপুর উপ‌জেলা, মো: আনোয়ার হো‌সেন-প্রধান শিক্ষক, মু‌ক্তি‌যোদ্ধা উচ্চ বিদ্যালয় ও সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব, বাংলা‌দেশ বেসরকা‌রি শিক্ষক কর্মচারী ফোরাম, মো: শরীফ উদ্দিন-প্রধান শিক্ষক, স‌লিমাবাদ ইউনিয়ন বা‌লিকা উচ্চ বিদ্যালয়, মো: শওকত আলী-‌শিক্ষক নেতা, মামুদনগর উচ্চ বিদ্যালয়, মো: আনিসুর রহমান-অধ্যক্ষ, নাগরপুর ম‌হিলা ক‌লেজ, মোঃ হোসেন আলী মনসুর, প্রধান শিক্ষক নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মো: আব্দুর রউফ-সাধারণ সম্পাদক, নাগরপুর শিক্ষক স‌মি‌তি ও বি‌ভিন্ন প্র‌তিষ্ঠা‌নের প্রধানগণ।

বক্তারা বলেন, শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের বিলম্ব অযৌক্তিক ও হতাশাজনক। তারা দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়