সীতাকুণ্ডে জামায়াতের জুলাই সনদসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড প্রতিনিধি: জুলাই সনদে জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবী আদায়ের লক্ষ্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীতাকুন্ড পৌরসদরে অনুষ্ঠিত হয়েছে।মিছিল টি সীতাকুণ্ড পৌর সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কলেজ রোড মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মু.মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মু.আাবু তাহেরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু.আবদুল জব্বার।সমাবেশে প্রধান বক্তা ছিলেন,সীতাকুণ্ড আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, এড. হোসাইন মোহাম্মদ আশরাফ উদ্দীন, কুতুবউদ্দিন শিবলী,পৌরসভার আমির হাফেজ আলী আকবর ও ছাত্র শিবিরের সভাপতি আশরাফ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন,ফেব্রুয়ারীতে অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা,জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন,গুপ্ত হামলা,দেশে অস্হিতিশীলতা সৃষ্টি এবং দেশ বিরোধী নানা ষড়যন্ত্র বন্ধের আহবান জানান।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।