জন আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে আলফাডাঙ্গায় এনসিপি’র গোলটেবিল সভা
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হাসিবুর রহমান অপু ঠাকুর বলেছেন, জনগণই আমার শক্তি, তাদের ভোট ও ভালোবাসার মাধ্যমেই আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। জনগণের আস্থা অর্জনই তাদের রাজনীতির প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গার রেডচিলি রেস্টুরেন্টে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার সজীব, সোহান ও তমাল।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা সমন্বয়ক তামিম আহমেদ মিলন বলেন, এনসিপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে। আমরা তৃণমূলের মানুষের পাশে আছি, থাকবো।
এছাড়া এনসিপি পৌর সমন্বয়ক আরিফুজ্জামান হেলাল দলীয় ঐক্যবদ্ধতার ওপর জোর দিয়ে বলেন, দলকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।
সভায় আরও উপস্থিত ছিলেন— মোকবুল গাজী, লিটন শেখ, নাজমূল ফকীর, শহিদুল ইসলাম, দুখু মোল্যা ও রহিম শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, জনগণের উন্নয়ন এবং সংগঠনকে এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।