,

শিরোনাম

কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানে বন বিভাগের কর্মকর্তাদের উপর হামলা, মোটরসাইকেলে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের চন্দ্রা রেজ্ঞ আওতাধীন চন্দ্রা বিটের বিশ্বাসপাড়া এলাকায় বুধবার সকালে বনের জামিতে গড়ে তুলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বনের জমি দখলদার লাল মিয়ার নেতৃত্বে লোকজন বন কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে।

এসময় তারা ক্ষিপ্ত হয়ে অভিযানে সহায়তাকারী সন্দেহে নাজমুল হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেলে অগ্নিসংযোক করেন। এতে মোটারসাইকেল সর্ম্পূন পুড়ে যায়। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে নাজমুল হোসেন বাদি হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় এলাকায় থম থমে বিরাজ করছেন। এলাকাবাসী ও বন বিভাগ সূত্র জানায় কয়েকদিন আগে বনের গাছ কেটে জমি দখল করে জামিল মিয়া স্থানীয় লাল মিয়ার সহায়তায় ৫ কক্ষের একটি টিনসেট তৈরি করেন।

পড়ে বিষয়টি বন বিভাগ জানতে পেরে বুধবার সকাল দশটার দিকে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে লাল মিয়া ও তার লোকজন বন বিভাগের লোকজনের উপর হামলা চালায়। এসময় স্থানীয়দের সহায়তায় বন বিভাগের লোকজন রক্ষা পেলেও নাজমুল হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেলে অগ্নি সংযোগ করেন হামলা কারীরা।  মোটরসাইকেল মালিক নাজমুল হোসেন বলেন যেখানে উচ্ছেদ চলছিলো সেখানেই আমার শশুরবাড়ি।

আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে পাশে দাড়িয়ে উচ্ছেদ অভিযান দেখার সময় দখলদাররা আমার উপর হামলা চালায়, ও আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। চন্দ্রা বন বিটের বিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন বনের জমিতে গাছ কেটে নতুন ঘর র্নিমানের খবর পেয়ে আমরা উচ্ছেদ করতে যাই।

এসময় লাল মিয়া ও তার লোকজন আমদের লোকজনের উপর হামলা চালায়। জমি তো বন বিভাগের ।তাছাড়া বনের জমিতে স্থাপনা তৈরি করার তো কোন নিয়ম নাই। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়