আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অভিযানে বিচ্ছিন্ন করা হয়েছে চার শতাধিক অবৈধ গ্যাস সংযোগ।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২৫ইং) সকাল থেকে তিতাসের আশুলিয়া জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
জোনাল অফিসের আওতাধীন বাইপাইল, ইউনিক ও জামগড়া এলাকায় দুই কিলোমিটারজুড়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী এবং তিতাসের কারিগরি টিমের অন্যান্য সদস্যরা। অভিযানের সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।
তিতাস সূত্র জানায়, অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় গ্রাহক যেমন ঝুঁকিতে থাকেন, তেমনি রাষ্ট্রেরও বড় ধরনের ক্ষতি হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।