দুর্গাপূজায় ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি
নুরুল ফেরদৌস, লালমনিরহাট প্রতিনিধি: হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। সেই সূত্রে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে চিঠির কপি স্থলবন্দর সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে। বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টম) ও স্থলবন্দর কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেন।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, স্থলবন্দরের ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। পূজার সময় ১ থেকে ৪ অক্টোবর সরকারি ছুটি থাকলেও শুল্ক দপ্তর সচল থাকবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা বিষয়টি আমি জেনেছি



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।