কালিয়াকৈরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে ফেসবুকে পরিচয় মাধ্যমে প্রেমের সম্পর্কে ইমুতে অশ্লীল ভিডিও ধারন ও ছবি তুলে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রেমিক কে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
পরে মঙ্গলবার সকালে ওই যুবককে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন পুলিশ। গ্রেফতারকৃত যুবক হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে তুহিন খান (২৫) । পুলিশ সূত্র জানায় দুই বছর আগে ফেসবুকে তুহিনের সাথে কালিয়াকৈরের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।এক পর্যায়ে ইমুর মাধ্যমে অশ্লীল ভিডিও ও ব্যক্তিগত ছবি লেনদেন হয়।
পরে এক পর্যায়ে ওই যুবকের সাথে তরুণীর বিচ্ছেদ ঘটে। পরে অন্যত্র ওই তরুণীর বিয়ে হলে সাবেক প্রেমিক ক্ষিপ্ত হয়ে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করলে। ওই তরুণী কয়েক ধাপে ১২ হাজার টাকা পরিশোধ করলে।বাকি টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এদিকে কোন উপায় না দেখে বিষয়টি তরুণী তার পরিবার কে জানায়।
পরে ২২ সেপ্টেম্বর কালিয়াকৈর থানায় ওই তরুণীর মা বাদি হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে টাঙ্গাইলের দেলদুয়ার থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন পর্নোগ্রাফি করা মামলায় যুবককে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাবেক প্রেমিকাকে ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।