কালিয়াকৈরে সংসদ নির্বাচনে প্রস্তুতিকল্পে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতিকল্পে মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টালাবহ স্কুল মাঠে সুত্রাপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সুত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন,পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, মোয়াজ্জেম হোসেন দেওয়ান, মুখলেছুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি ইরানি সরকার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।