,

শিরোনাম

ভাড়া দোকানঘর ছাড়তে বলায় ঘর মালিককে লোহার রড দিয়ে পিটিয়ে আহত  

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে  ভাড়া  দোকানঘর ছাড়তে বলায় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে ঘর মালিক কে পিটিয়ে আহত অভিযোগ উঠেছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে নালিতাবাড়ী  উপজেলার পোড়াগাও ইউনিয়নের  আমবাগান বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যাক্তি ফজর আলী (৫৩) আমবাগান বেকিকুড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি   ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  আহত ফজর আলী জানান, ২০২১ সালে আমবাগান বাজারে আব্দুল মোতালেব আমিন খলিফার কাছ থেকে জমিসহ একটি দোকান ঘর ক্রয় করেন, ওই দোকান ঘরে আব্দুল মোতালেব আমিন খলিফা ভাড়াটিয়া হিসেবে মোঃ দুলাল (৫০) ওষুধের ফার্মেসি দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।

কিন্তু পরবর্তীতে ফজর আলী দোকান ঘর ক্রয় করে দোকান ছেড়ে দেওয়া নিয়ে ভাড়াটিয়া  দুলাল মিয়ার সাথে কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের এক পর্যায়ে দুলাল মিয়ার ছেলে মোঃ জিহাদ (১৭) লোহার রড দিয়ে ফজর আলীর মাথার বাম পাশে ও শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন ফজর আলীকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়