জাহাঙ্গীরনগরে জাকসুর প্রথম কার্যনির্বাহী সভা, শিক্ষার্থীদের সংকট সমাধানে অঙ্গীকার
স্টাফ রিপোর্টার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু’র কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস হাসান, আয়েশা সিদ্দীকা মেঘলা সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।
সভা শেষে নেতৃবৃন্দ জানান, জাকসুর প্রথম আনুষ্ঠানিক বৈঠকে শিক্ষার্থীদের নানা সংকট নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে পরিবহন সংকট, আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকী বরাদ্দ ও শিক্ষার্থীদের সুষম খাবার নিশ্চিত সহ ক্যাম্পাসে র্যাগিং বন্ধে এন্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে।
শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই জাকসুর মূল লক্ষ্য প্রত্যাশা নেতৃবৃন্দের।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।