লালমনিরহাটে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে প্রসংশায় ভাসছে পুলিশ সার্জেন্ট
নুরুল ফেরদৌস (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া ৪৪ হাজার টাকা আসল মালিকে ফেরত দিয়ে প্রসংশায় ভাসছে পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেডিকেল মোড় এলাকায় ৪৪ হাজার টাকা কুড়িয়ে পান পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী।
পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী জানান, প্রতিদিন ন্যায় মেডিকেল মোড় এলাকায় ডিউটিরত অবস্থায় একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন তিনি। তৎক্ষণাৎ পথচারীদের উপস্থিতিতে বান্ডিলটি উদ্ধার করেন এবং গুনে দেখেন সেখানে মোট ৪৪ হাজার টাকা রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত দোকানদার ও পথচারীদের অবগত করেন এবং মালিকের অপেক্ষা করতে থাকেন। পরে আব্দুল হাকিম নামের এক ব্যাবসায়ী থানায় এসে বলেন যমুনা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ইসলামী ব্যাংকে টাকা জমা দেয়ার যাওয়ার পথে তিনি টাকাগুলো হারিয়ে ফেলেন। পরে উপযুক্ত প্রমান দিলে পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী মাধ্যমে ওই ৪৪ হাজার টাকা আসল মালিকের হাতে তিলে দেন।
এ বিষয়ে ব্যাবসায়ী আব্দুল হাকিম বলেন, বাড়ি থেকে ৯৪ হাজার টাকা নিয়ে যমুনা ব্যাংক যাই। সেখানে আরও ১ লাখ টাকা উত্তলন করে মোট ১ লাখ ৯৪ হাজার টাকা ইসলামী ব্যাংকে জমা দেয়ার জন্য বের হই। পথিমধ্যে কাপড়ের ব্যাগ থেকে ৪৪ হাজার টাকা পরে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজিও করি। পরে জানতে পাই পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী ভাই টাকা গুলো পেয়েছে। ওনার সাথে যোগাযোগ করে টাকার বিবরণ দিলে তিনি টাকা গুলো হাতীবান্ধা থানার ওসির মাধ্যমে ফিরিয়ে দেয়।
তিনি আরও বলেন, সোহাগ ভাইয়ের মতো ভালো মানুষ পাওয়া ভার। তিনি এজকন মানবিক পুলিশ। যেটা তার সততার মধ্যমে প্রকাশ পেয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, পুলিশ সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দিয়ে আসছে। সেটা পুলিশ সার্জেন্ট সোহাগের সততায় আবারও প্রমানিত হয়েছে। কুড়িয়ে পাওয়া ৪৪ হাজার টাকা সঠিক বিবরণ দেয়ায় আসল মালিক আব্দুল হাকিমের হাতে তুলে দেয়া হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।