পূর্বধলায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ নওয়াব ও যুগ্ম আহবায়ক ফকির শহিদ সায়েদ আল মামুন শহীদ ফকির।
সভায় পূর্বধলা উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল তালুকদার সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান মিজান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুক মিয়া।
বিশেষ বক্তা ছিলেন নেত্রকোনা জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মো. মহসীন খান এবং উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক এস.এম মানিক।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।