কালিয়াকৈরে দুর্গাপূঁজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজায় সুষ্ঠু সুন্দরও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভা বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানর ও হিন্দু মহাজোটের নেতা কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২৮ সেপ্টেম্বর কালিয়াকৈর উপজেলায় এবার ১৩৮টি পূজাঁ মন্ডপে এক যোগে পূজাঁ শুরু হবে। ২অক্টোবর দশমির মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দূর্গাপূজা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।