উলিপুরে আলেকজান মেটারনিটি এ্যন্ড চাইল্ড ওয়েলফেয়ারসেন্টারের (মাতৃমঙ্গল) অবকাঠামোর উদ্বোধন
খালেক পারভেজ লালু উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আলেকজান মেটারনিটি এ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারের (মাতৃমঙ্গল) নবনির্মিত আধুনিক অবকাঠামোর উদ্বোধন করা হয়েছে।গত (১৯ সেপ্টেম্বর) বিকালে উলিপুর-রাজারহাট সড়কের পাশে অবস্থিত নবনির্মিত অবকাঠামোর উদ্বোধন করেন কাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. রেয়ান আনিস ইসলাম।
আলেকজান মাতৃমঙ্গল সূত্রে জানা গেছে, এলাকার দরিদ্র গর্ভবতী মায়েদের চিকিৎসা ও শিশুদের কল্যাণ নিশ্চিত করার লক্ষে ১৯৫৮ সালে আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল) প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত এই মেটারনিটি সেন্টারে প্রায় ৮০ হাজারটি স্বাভাবিক প্রসব, ৫ হাজারটি সিজারিয়ান প্রসব এবং প্রায় ৭০ হাজার নবজাতক শিশুকে নিবন্ধন করা হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. রেয়ান আনিস ইসলাম বলেন, কাসেম ফাউন্ডেশন বর্তমানে তিনটি চক্ষু হাসপাতাল ও ৮টি ভিষন সেন্টার পরিচালনা করছেন। মরিয়ম চক্ষু হাসপাতাল ইতিমধ্যে ৩০ লক্ষাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছেন।
এছাড়া এই এলাকার শিক্ষার মান উন্নয়নে ২০২২ সালে একটি আধুনিক ইংলিশ ভার্সন এন এন জেড – কাসেম স্কুল চালু করা হয়েছে। এসব গুরুত্বপূর্ণ উদ্যোগের পাশাপাশি আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল) অন্যতম প্রজেক্ট বলে জানান তিনি।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাসেম ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য দিলরাশ বানু, নাফিসা কাসেম মৌ, কাসেম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ডা. সুদীপ কুমার বোস, জেনারেল ম্যানেজার এবিএম আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সুমন রায়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।