,

শিরোনাম

নাগরপুরে ফুটবল টুর্নামেন্টে তারুণ্যের ঝলক ও উৎসবের ছোঁয়া

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুরুদয়াল মাঠ প্রাঙ্গণে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে “ফুটবল টুর্নামেন্ট২০২৫”। স্থানীয় ক্লাব ও গ্রামবাসীর সহযোগিতায় জমজমাট এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ নাগরপুরের গর্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু চিকিৎসা বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সানোয়ার হোসেন। সঞ্চালনা করেন ভাদ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ চঞ্চল।

প্রধান অতিথি ছিলেন ক্লিন ইমেজের নেতা, সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান আতিক। তিনি বলেন—“খেলাধুলা একটি জাতিকে পথ দেখায়, তরুণদের আলোর পথে রাখে। মাঠে যত বেশি তরুণ থাকবে, সমাজ তত বেশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে মুক্ত থাকবে। এই আয়োজন প্রমাণ করে আমাদের তরুণরা এখনো পরিবর্তনের স্বপ্ন দেখে। কিন্তু আজ দেশের গণতন্ত্র এক গভীর সংকটে। স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। জনগণের উপর চাপিয়ে দেওয়া নির্বাচন কোনোদিন টেকসই হতে পারে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে জনগণ নিজের ভোট দিতে পারবে এবং দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে।”

উদ্বোধক ছিলেন নাগরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ সামছুল আলম সরকার (খোকন)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রশাসন উইং) ও উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন—উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন,দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি,উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ,উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালীদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির,ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান মোঃ আজম খান প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টুর্নামেন্টে জমজমাট মেগা ফাইনাল ম্যাচে গড়পাড়া ফুটবল একাডেমি, মানিকগঞ্জ বনাম ধোপাকান্দি ইয়ংস্টার, কামারখন্দ সিরাজগঞ্জ সংঘর্ষে মানিকগঞ্জ ১ গোলে সিরাজগঞ্জকে হারিয়েছে। এই ম্যাচকে ঘিরে আশেপাশের বিভিন্ন গ্রামের অসংখ্য দর্শক মাঠে সমবেত হয়ে আনন্দ উপভোগ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়