কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-অগ্নিসংযোগ
সংবাদের আলো ডেস্ক: কুমিল্লার হোমনা উপজেলায় মাইকে ঘোষণা দিকে চারটি মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কথিত কটূক্তির অভিযোগ উঠে। গতকাল বুধবার রাতেই মহসিন নামে একজন অভিযুক্তকে আটক করা হয়। তবে বিক্ষুব্ধরা আজ মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহর মাজারের সামনে লোকজন জড়ো করে। পরে এই মাজারসহ পাশের কালাই শাহ, হাওয়ালি শাহ ও আবদু শাহের মাজারে ভাঙচুর করে তারা। একপর্যায়ে সেখানে আগুনও ধরিয়ে দেয়া হয়।
এদিকে, মাজারে হামলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ আরও জানায়, পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের শনাক্তে কাজ চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।