,

শিরোনাম

আলফাডাঙ্গায় মাদক সম্রাট রবি ঘোষ আবারও গ্রেফতার

আলমগীর কবির,ফরিদপু প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রবি ঘোষকে আবারও গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার সদর বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। রবি ঘোষ পৌর এলাকার নাওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

আলফাডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক  (এএসআই) জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, রবি ঘোষ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এর আগেও সে মাদক মামলায় গ্রেফতার হয়ে এক বছরের সাজা ভোগ করেছে। জেল থেকে বের হয়ে সে আবারও একই কাজ শুরু করে। ওসি আরও বলেন, রবি ঘোষের কারণে এলাকার যুব সমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অসংখ্য যুবক তার কাছ থেকে মাদক কিনে নিজেদের জীবন নষ্ট করছে।স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা পড়েছে বলে তিনি জানান।

ওসি শাহজালাল আলম বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। রবি ঘোষের মতো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা যেকোনো মূল্যে আলফাডাঙ্গাকে মাদকমুক্ত করব।

স্থানীয়রা রবি ঘোষের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন এবং তার গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

গ্রেফতারের পর রবি ঘোষকে আলফাডাঙ্গা থানা হাজতে রয়েছে ।  আগামীকাল  শুক্রবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ  করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়