,

শিরোনাম

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

এ জেড ভূঁইয়া রাজু ,সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে তেলের ট্যাংক বিষ্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছে বলে গেছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে অবস্থিত জিরি সুবেদর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। বিষ্ফোরণে আহতরা হলেন, মো: দুলাল হোসেন,মো: হাফিজুর রহমান, মো: আনোয়ার হোসেন, মোক্তার শেখ, মো:শহীদুর রহমান, ‎মোঃ ফারুক, মো: দুলাল হোসেন এবং হানিফ আলী।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ বলেন,দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর দুইটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

তিনি আরো জানান, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এসময় সেখানে থাকা দুই শ্রমিক গুরতর দগ্ধ হয় এবং পাশে থাকা আরো ছয়জন আহত হন।আহত দুই জনের শরীরের বিভিন্ন স্হানে পুড়ে গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়