,

শিরোনাম

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে: দুদু

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এতে শুধু গণতন্ত্রই নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও বিপন্ন হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে বিএনপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ বিএনপি ও এর নেতাকর্মীদের ওপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে আসছে। এখনো তারা দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আগামীর নির্বাচনে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল বিএনপিকে জয়লাভ করাতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে; এর কোনো বিকল্প নেই।

পথসভা শেষে শামসুজ্জামান দুদু আলমডাঙ্গা উপজেলার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে আরও কয়েকটি সভায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়