সাতবাড়িয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ১৯ হাজার টাকা জরিমানা
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তুষার এন্ড শিশির স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৫ ধারায় ৬ হাজার টাকা, সুমন সুইটসকে ৪৩ ধারায় ৫ হাজার টাকা, সাতবাড়িয়া মিষ্টান্ন ভান্ডারকে ৪৩ ধারায় ৩ হাজার টাকা এবং ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে একই আইনের ৩৭ ও ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় সর্বমোট একটি বাজারের চারটি প্রতিষ্ঠান থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।