গাজীপুরে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু,দিন পর নদীতে মিলল লাশ
পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: আনন্দ রূপ নিল বিষাদে। গাজীপুরের কালীগঞ্জে নৌকা দ্রমনে গিয়ে নিখোঁজ হলো মানিক রোজারিও (৪৫) নামের এক ব্যক্তি।
দুই দিন পর সিকুলিয়া শশ্মান ঘাট সংলগ্ন বালু নদী থেকে উদ্ধার হলো নিথর মরদেহ। নিখোঁজ মানিক রোজারিও উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের মৃত আগস্টিন রোজারিওর ছেলে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) নাগরী ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকজন নারী-পুরুষ ট্রলারে করে আনন্দ ভ্রমণে যান। সন্ধ্যায় সবাই বাড়ি ফিরে এলেও মানিক আর ফেরেননি। রোববার (১৪ সেপ্টেম্বর) অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৭৫৯) করেন।
সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বালু নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবার লাশ শনাক্ত করে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে রবিবার দুপুরে থানায় একটি জিডি করা হয়েছিল। এখন যদি তারা সন্দেহভাজনদের অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের জন্য কোন অভিযোগ করেন, তাহলে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।”



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।